আমার প্রশ্ন
মনিকা দাস
আমি একদিন আকাশকে,
প্রশ্ন করলাম?
তোমার শেষ কোথায়?
আকাশ আমায়,
উওর দেয়।
তুমি জাননা, তুমি যেথায় যাবে,
আমাকে সেথায় পারে।
আমি যে তোমার সাথেই পথ চলি।
তুমি তো বলো,
তোমার কোন বন্ধু নেই।
কিন্তু আমি তো তোমার ,
সুখে-দুঃখে সব সময় ,
চলি, চলতে থাকি।
আমার চেয়ে পরম বন্ধু কে আছে তোমার ?
তুমি যখন মন খারাপ করো,
তখন আমার অসীম, আকাশের দিকে তাকাও।
আমার অসীমতার চেয়েও কি?
তোমার দুঃখ বেশি।
তুমি তখন শান্ত মনে,
আমাই নিয়েই ভাব।
বন্ধু বলে আমায় তুমি,
আবার জড়িয়ে ধরো,
তুমি আমার কথাই ভাবো।
—oooXXooo—
![]()







