পাতাদের রং
মৌসুমী ঘোষাল চৌধুরী
পাতাদের রং বদলায় জলের মধ্যেও নীরবতা
কতগুলো রাজহাস আপন ছন্দে গান গেয়ে চলে
সূর্যাস্তের আলোয় মাদল বাজায় যে বাউল সন্ন্যাসী
তার কাছে কি ভিক্ষা চাও?
আনারস আর কতিপয় শিশুদের ফুলেল বাহবায় ।
আমিই সেই অভিসারি রজনীগন্ধা
তোমার সবুজ দেশে।
—oooXXooo—
![]()







