উদ্দেশ্যহীনতায় জীবনের পথ
মৃণাল কান্তি বাগচী
বেঁচে থাকার কোন সম্ভবনা
দেখতে না পেয়ে
হাঁটতে লাগলাম অজানার উদ্দেশ্যে
উদ্দেশ্যহীনতায় ঘুরতে ঘুরতে
যদি কোন বাঁচার পথ মেলে
অবশেষে।
ব্যর্থ হয়নি আমার সেই
উদ্দেশ্যহীন ভাবে হাঁটার
প্রয়াস
খুঁজে পেয়েছি আমি
বেঁচে থাকার দুর্দমনীয় বিশ্বাস।
ব্যর্থতা নেমে এলেও
হয়নি আমি একেবারে হতাশ
ঈশ্বরকে স্মরন করে চলতে
চলতে
আজও নিচ্ছি বুকভরে নিঃশ্বাস।
ভেবে ছিলাম হয়তো হারিয়ে
যাবো
কেহ পাবেনা আমার কোন
খোঁজ
লোকের কাছে লাঞ্ছিত,
অপমানিত হতে হবেনা
আমার কখনো রোজ রোজ।
উদ্দেশ্যহীন ভাবে চলতে
লাগলাম
আমি জীবন যুদ্ধে পথে পথে
বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
কেহই ছিলোনা আমার সাথে।
সুখ দুঃখ মনের কষ্ট যা ছিল
সবই ছিল নিতান্তই আমার
জানতাম হারিয়ে গেলেও
এই ধরায়
কোন হদিস থাকবেনা আমার
আর।
লড়াই করতে করতে আমি
এখনও হারিয়ে যাইনি
উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে ঘুরতে
সৎভাবে বেঁচে থাকার সাহস
কখনো হারায়নি।
জানি কত মানুষের জীবনে
ব্যর্থতা এসে
প্রতিদিন যাচ্ছে কোন না
কোন ভাবে হারিয়ে
একটুখাণি ভালোবাসা
সহানুভৃতি,আত্ম বিশ্বাস,
বাঁচার আশা
যায়না কি দেওয়া তাদের ফিরিয়ে???
——-#######——
![]()







