বরফের মতন
কৌশিক গাঙ্গুলী
পরস্পরের পিঠ চুলকাতে যখন ব্যস্ত,
ব্যঙ্গ হাসি থামাতে সমাজপতিরা
লাঠি চালাচ্ছে একনাগাড়ে।
বিড়ালটা ম্যাও, কুকুরটা ঘেউ করে উঠলো,
মানুষগুলো অমানুষ হয়ে যাচ্ছে,
যাদের জেগে থাকার তারা ঘুমোচ্ছে,
আর যারা ঘুমোলে ভালো হয়,
তারা দেব ঢ্যাবঢেবিয়ে চেয়ে আছে
টিভির দিকে, কুঁচুটে সিরিয়াল চলে চুলে ক্লান্ত,
সেখান থেকে শিক্ষা নিয়ে সংসার চলছে।
যার গলার জোর বেশি,তার
মিথ্যার দাম বেশি,
কমগলার জোরে সত্য হারিয়ে
যায় জনজীবনের ভিড়ে।
ব্যর্থ স্বপ্ন দেখতে দেখতে কান্না
পেয়ে যাচ্ছে তবুও আমরা
অন্যকে বোকা আর নিজেকে চালাক
ভাবা পাবলিক সুবিধাবাদী হতে
গিয়ে ঠকে যাচ্ছি।
জীবনের সমস্ত ভন্ডামোকে
হজম করতে গিয়ে বদহজম,
পচা সমাজটা দুর্গন্ধ ছড়াচ্ছে,
এরই মধ্যে ঢেকুর তুলতে গিয়ে
খেয়াল গান গাইতে শুরু করি।
আমরা পরস্পরের পিঠ চুলকাতে ব্যস্ত
আর জেগে ঘুমিয়ে থাকা মানুষেরা
বরফের মত নীরব।
—oooXXooo—
![]()







