আমি কবি কিনা জানি না
রতন চক্রবর্তী
*********
আমি কবি কিনা জানি না
পাঠকেরাই বলতে পারেন,
তবে চেষ্টা করে যাই মাত্র।
আমি লিখি প্রকৃতির সাম্যবাদের কবিতা।
আমি লিখি মাটির কবিতা, কৃষকের কবিতা।।
আমি লিখি শ্রমিকের কবিতা।
আমি লিখি অত্যাচারিত, শোষিত মানুষের কবিতা।।
আমি লিখি নির্যাতিতা, অসহায় নারীর কবিতা।
আমি লিখি চেতনা জাগরনের কবিতা।।
আমি লিখি অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদের কবিতা।
আমি লিখি কুসংস্কার দূরীকরণের কবিতা।।
আমি লিখি মুক্তির বার্তাবাহী কবিতা।
আমি লিখি মানুষের প্রতি আমার ভালোবাসার কবিতা।।
কারণ,
আমি দেখেছি ওদের ঘামঝরা ক্লান্ত দেহে শ্রমদান
শুনেছি হাজার যন্ত্রণার কথা
কখনো সামনে দাঁড়িয়ে দেখেছি ঝরে পড়তে ওদের চোখের জল
বেজেছে কানে করুন কান্নার সুর।
আমার সমাপ্তির পথে চলা জীবন দীপটা
জ্বলে থাকবে যতদিন ক্ষীন হয়ে দেহ কুঠিরে
লিখে যাব ততদিন তাদের জন্য কবিতা
মাতৃভাষা বাংলার বর্ণমালায়।
—oooXXooo—
![]()







