মানসীকে খুঁজবো
অরবিন্দ নাহা
অনামিকা,
প্রত্যাখ্যান করেছে বলে
আমার জীবন সূর্যটাকে নিভিয়ে দেবো?
তোমার ভালোবাসা পায়নি বলে
বাউন্ডুল –বিবাগী হয়ে যাব ?
না অনামিকা,
অত বোকা আমি নই।
তুমি সুন্দরী (রূপজীবিরাও তো রূপসী)
তুমি ফুলের মত (ফুলেও তো কাঁটা থাকে)
তুমি নাকি প্রজ্বলিত শিখা (তার নিচেই তো বেশি অন্ধকার)
আসলে তুমি ফুটপাথের বইয়ের
প্রচ্ছদ পটের নগ্ন চিত্র নায়িকা।
তোমার ভালোবাসা তোমারি থাক,
আমি আমার মানসীকে খুঁজে নেবো
এ পৃথিবীর অন্য কোথা থেকে,
আমরা দু”জন মিলে
আরো দশ জনকে নিয়ে
নতুন বছরে
গড়বো এক নতুন পৃথিবী।
আমি সেই অনন্যা নারীকে খুঁজবো
যে ভালবাসতে জানে
ভালোবাসার মূল্য দিতে পারে
কেননা—ভালোবাসাই জীবন।
—oooXXooo—
![]()







