ফুলের কাহিনী
মনিকা দাস
আমি একটা ছোট ফুল। আমি একা একা পৃথিবীতে আসতে পারিনা। কে আমায় সৃষ্টি করেছে, আমি তা জানিনা, তাকে জানতে ইচ্ছে করে , দেখতে ইচ্ছে করে,কি জন্য আসা, নানা প্রশ্ন?নানা ভাবনার ঢেউ উত্তেজিত হয়ে উঠে। হাজার হাজার দেবতার মধ্যে কাকে আমার সৃষ্টির দেবতা ভাব।? কাকে যে গাছে আমার জন্ম তাকে? নাকি যে গাছ পুঁতেছে তাকে?যাই হোক, কিন্তু সে আমায় সব দিয়ে পাঠিয়েছেন।তার জন্য আমি তাকে অভিবাদন জানাই।সে চায় যদি আমি মন্দিরে দেবতার চরন স্পর্শ করতে পারি, সে যদি চায় মৃত মানুষের কাছে যেতে পারি। তাহলেও কোনটা বেশি প্রাপ্য আমার জন্য।এটাও আমার মনের গভীরের ভাবনায় আসে। আমি পারি,নাকি সৃষ্টি কর্তা পারে। এই প্রশ্নটা থেকেই যায় জীবনের শেষ মুহূর্ত অবধি।
—oooXXooo—
![]()







