নরপিশাচ নরখাদক
কবি প্রজ্ঞা পারিজাত
সময়ের দুর্বলতায়
ভালোবাসা আরও দুর্বল করে তোলে ,
যেমন অতিরিক্ত রক্তক্ষরণ
মানুষকে করে মৃতপ্রায় ;
আমি সময়ের কথা কবিতায় লিখি ,
কিন্তু মানুষের কথা সম্পর্কের কথা লিখতে
গিয়ে বার – বার হোঁচট খাই ,
আসল খুঁজতে গিয়ে
দেখি সবটাই নকল ।
একটা সম্পর্কের নাম দিলে
দেখি সবটাই নকল ।
একটা সম্পর্কের নাম দিলে
দেখি সে নাম ভুল ।
তাই কোনো সম্পর্কের
মানে খুঁজে পাই না – নাম ও খুঁজে পাই না ।
একাকিত্ব আর কবিতা সত্য – সময়ের কথা !
দুটো হাত – দুটো পা থাকলেই
ওদেরকে মানুষ দেখতে লাগে ,
আসলে ওদের মান ও নেই – হুস ও নেই ।
আছে শুধু পৈশাচিক লোভ ;
ওরা জানে সুস্থ মানুষকে অসুস্থ
বানানোর খেলা ,
অসুস্থ মানুষের শেষ মূলধন কেড়ে নিয়ে ,
তাকে পথের ভিখিরী করা ।
মানুষ বানানটা লিখতে গিয়ে
বুঝি লিখতে হবে
নরপিশাচ বা নরখাদকের গল্প ।।
—oooXXooo—
![]()







