“সংস্কার”
স্বামী অসিমানন্দ গিরি
জাগো জাগো রে হিন্দু, জাগো সনাতনী গন।
নয় কেউ শুদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রহ্মান।।
মোরা সকলে ভাই বোন, সকলেই সনাতন।
জাগো জাগো রে হিন্দু, জাগো সনাতনী গন।।
আমার তোমার মাঝে বর্ণ উপবর্ণ বিভাজন।
তুমি আমি দুর্বল, দুয়ারে দাঁড়ায়ে সমন।।
ঘুচে যাক স্পৃশ্য অস্পৃশ্যতার ব্যবধান।
মোরা সকলে সেই পরম পিতার সন্তান।।
নিরপেক্ষ হয়ে রাষ্ট্র, দিয়েছে ধর্ম বিসর্জন।
তোমার আমার আছে ধর্ম-সেটা সনাতন।।
যারা ষোড়শ সংস্কার, করে লালন পালন।
তারা সকলেই হিন্দু, সবাই মোরা আপনজন।।
ছিচল্লিশের কোলকাতা নোয়াখালীর রক্ত ক্ষরণ।
স্বাধীনতার নামে দেশ হয় বিভাজন।।
সেই ক্ষত ভরেনি, আবার শুরু আগ্রাসন।
এখনই না বাঁধিলে জোট, পুনরায় পলায়ন।।
ধর্ম নিরপেক্ষ হিন্দু, করেনা সংস্কার ষোড়শ পালন।
এই সড়কছাপ হিন্দু, ত্রাতা সেজে করে বিভাজন।।
এসেছে সময়, ভেদাভেদ ভুলি করি আলিঙ্গন।
জাগো জাগো রে হিন্দু, জাগো সনাতনীগন।।
—oooXXooo—
![]()







