মাতৃনাম
দীননাথ চক্রবর্তী
ওমা কালী ভয় দেখালি
তারা রূপে মাতৃ ডালি
ষোড়শী কন্যা রূপ যে ভারি
রাগলে পরে আহামরি
ভব `পারের কুসুমকলি ।
ভুবনবলী ভুবনেশ্বরী
শাসনে সোহাগে চক্রেস্বরী
ভৈরবী রূপে সুরমাধুরী
নৃত্য ছন্দে নিত্য মুরারী
এ ভবহাটের কথাবলী।
ছিন্নমস্তা রুধি ভক্ষিণী
নিজেরে ছিন্ন করে হলে ডাকিনী
ধূমাবতী অধরা যোগিনী
তুমি জগৎজননী
জগতের নিয়মাবলী ।
বগলা রূপিনী অসুর নাশিনী
মাতঙ্গী রূপে বিন্ধ্যবাসিনী
কমলেশ্বরী কমলা জননী
শান্তিদায়িনী ভুবনমোহনী
মাতৃনামের নামাবলী ।
—oooXXooo—
![]()







