আমরা যখন ছোট্ট ছিলাম
রতন চক্রবর্তী
*********
আমরা যখন ছোট্ট ছিলাম
ইচ্ছে করলে খাবার খেতে
মায়ের কাছে চার আনা চাইলে পরেই
ফ্রি ছিল চড় চাপাটি বকাঝকার সাথে ।
তখন আমরা মাটিতে শুয়ে
নাগিন ডান্স থাকলে দিতে
অসহ্য হয়ে মা তখন আরো দিয়ে দু ঘা
দশটি মাত্র পয়সা দিতেন তারপরেতে ।
বাধ্য হয়ে তখন ড্যান্স থামিয়ে
কিনতে যেতাম দোকান থেকে
হাতি ঘোড়া লিলি বিস্কুট কিংবা লজেন্স
এক পল্লা মাখা ধুলা মাটি নিয়েই গায়েতে ।
আমরা যখন ছাত্র ছিলাম
না পারলে পড়া ইস্কুলেতে
হাতের উপর দশ বিশটা চটাং চটাং
চকচকে বেতের বাড়ি হতো খেতে ।
শুধু এই শাস্তিই শেষ নয়,ছিল
আরো হরেক রকম শাস্তি ছিল
নীল ডাউন, জুলফি ধরে টেনে তোলা
ডাস্টারের বাড়ি, পেন্সিলের চাপ আঙ্গুলেতে।
তাইতো আজ মহান মানুষ না হলেও
মানুষের সমাজে অমানুষ হইনি আজও।
আজকাল আদরের দুলাল দুলালীরা
না চাইতেই পায় সব।
শাসন বারণ বেত উঠে গেছে বলে তাই
ছেলেমেয়েরা হয়েছে বেয়াদব।।
—oooXXooo—
![]()







