অসুখ
বাবু বিশ্বাস
____
মনোহর” আছি বড়ো বিরাম্বনায় চেপেছে কি ব্যামো নাকি!
একলা একা বিড়বিড়াই ঘুমের ঘরে হঠাৎ জাগি!
সব হিসেবই ভুল হয়ে যায় কি যেনো কি থাকে বাকি?
ভাল্লাগেনা নুতন ভাবে নুতন করে চলতে পথে
দ্বিধায় পড়ি যা দেখি তা,মেনে নিয়ে মানিয়ে নিতে!
এই ধরো যে রাস্তা খারাপ,গাছটা আছে নুইয়ে পড়ে
অভাবি পেট পথ ভ্রষ্ট,তালা ঝোলা শিক্ষার দ্বারে!
কিংবা ধরো যুব সমাজ,আসক্ত সব নেশার ঘোরে,
চোর জোচ্চর মূর্খ রাজার দেশ চালানো গায়ের জোরে!
এসব বড্ড বেমানান লাগে,বুঝলে মনোহর!বেমানান লাগে!
সাধ্য নেই করবো টা কি ? তাই যে সয়ে চুপটি থাকি!
ঐ যে কথায় আছে না
যে সয় সেই রয় অগ্নি কুন্ডে
চাপ তাপ সয়েই হীরে জন্মে
না না হীরে হবার সাধ আমার নেই,ছিলোনা কোনো কালেই!
বাঁচি বুঝি ঘোর তমশায় হঠাৎ করে মরে যেতেই!
তবুও স্বাদ জাগে প্রাণে বাঁচি ক্ষনেক মরার আগে!
বর্ণ মালায় ঘষী মাজি কলুষ কালো সমাজটাকে!
না হয় দেখি নয়ন ভরে কি আছে এর পশ্চাদ
কেমন করে ফ্যাসিসবাদরা যায় হয়ে নিষ্পাৎ ?
কেমন করে চোর জোচ্চর জেলে পঁচে মরে?
দেশদ্রোহী রাজ নেতারা কেমনে শুলে চড়ে?
তবেই হয়তো সেড়ে যেতো ! আমার এই অসুখটা!
যাবার আগেই দেখে যেতাম,তোমার হাসি মুখটা!
—oooXXooo—
![]()







