মৌমাছি
স্বপ্না নাথ
‘মৌমাছি মৌমাছি, কোথা যাও নাচি নাচি’,
ধরণীর কোণে কোণে,
তব কর্মে মোরা বাঁচি।
মধুকর গড়েঘর,
থরে থরে বিস্তার।
ষড়ভূজে গৃহ তার,
মধু ভরা ভান্ডার।
সুনিপুন জ্যামিতিক,
নক্সায় বিস্ময়,
সুকান্ডির বহুতল,
সর্বত্র ধরাময়।
বংশের বিস্তারে,
সৃষ্টির মহিমা।
এর কাছে নস্যাৎ,
মানুষের গরিমা।
তিলে তিলে সঞ্চিত, খাদ্যের সম্ভার,
মধুপের ঘর ভেঙে,
নর লোটে মধু তার।
পশুতেও ছিনে নেয়,
মৌ ভরা জালিকা,
গৃহহারা শত শত,
মৌ শিশু পালিকা।
মধুপায়ী ফুলে ফুলে,
পরাগের সংযোগ,
করে মধু আহরণ,
জীবনের মহাযোগ।
যদি না পতঙ্গিকা,
পত্রহীন বৃক্ষ শাখা,
সবুজের সমারোহ,
ধীর লয়ে রুখা সুখা।
ক্ষুদ্র আর্ঘা কুলের,
সৃষ্টির কারসাজি,
ফুলে ফলে অবনী র,
ভূমিময় তরু রাজী।
প্রাণঘাতি কিটনাশী,
প্রাণ হরে রাশি রাশি,
প্রিয়কের যদি না প্রাণ,
নিভে যাবে সব হাসি!
শত শত প্রজাতি,
কীটে ভরা মধু জা,
সবারই সমানাধিকার,
এখানে সবাই রাজা।
—oooXXooo—
![]()







