লুটেছে…..
প্রদীপ সরকার
——–
তোমার কালো রূপের আলোকে মা, হৃদিপদ্ম আমার ফুটেছে গো ফুটেছে।
বাবার মতো তোমার চরণতলে, এ মন আমার লুটেছে।
তোমার গলার ওই মুণ্ডমালা,
অসুর দমন করে নিত্য গো মা,
আমার মনের অসুর গুলো তাই দেখে ভয় পেয়েছে।
বুঝি আমার প্রাণের ঘরে মা গো, তোমার রাতুল চরণ পড়েছে।
আমি মা মা, বলে ডাক ছাড়ি মা, তোমায় দেখার আশায়।
ওই বাবার মতো, এনয়ন যদি কখনও, তোমার ছোঁওয়া পায়।
আমার চাইনা মা গো কোনও কিছু আর।
যদি পাই মা শ্যামা, ও রাঙা চরণ তোমার।
—oooXXooo—
![]()







