দানের প্রতিদান
চিত্রশিল্পী তপন কর্মকার
জল জঙ্গল বাসলে ভালো,
আমার ভগবান।
এই বাতাসে ওই আকাশে,
গাই তাদেরই গান।।
বছর বছর বছর আসে,
মাজা ভেঙ্গে যায়।
পশু পাখির প্রকৃত প্রেম,
মানুষ বসে খায়।
তরুণ বয়সে পৃথিবীটার,
যায়গো যেন জান।।
মাটির হৃদয় খুঁড়ে মানুষ,
অট্টালিকা গড়ে।
দুদিন পরে থাকবে কোথায়?
একটু মনে করে।
প্রাণ ডাকাতির স্বপ্ন দেখে,
দানের প্রতিদান।।
—oooXXooo—
![]()







