গঙ্গা জল
প্রজ্ঞা পারিজাত
বাতাসে ভেসে আসল একটা কথা ” অপবিত্র মানুষের জন্য গঙ্গা জল ও শুকিয়ে যায় । “
গ্রামে এক সাধু মানুষ তার পবিত্র স্ত্রীকে নিয়ে বাস করতেন । তিনি গ্রামের সব মানুষের জন্য উপকার করতেন । হঠাৎ গ্রামের মুরব্বিদের স্ত্রীরা সাধু মানুষের ভালো স্ত্রীর ওপর রেগে যায় এবং কটু কথা বলে ও অকথ্য ভাষায় গালাগাল করে , সাধু মানুষের পবিত্র স্ত্রীকে রাগিয়ে দিতে চায় । কিন্ত সাধু মানুষের স্ত্রীর রাগ করার অভ্যাস ছিল না এবং মুখ খারাপ করে কথা বলার অভ্যাস ছিল না । গ্রামের সব মানুষজন তা জানত । গ্রামের মুরব্বিদের বউরা প্রতিদিন অকথ্য ভাষায় গালাগাল করে , মুরব্বিদের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলত যে সাধু মানুষের মুখের ভাষা ভালো না । তারা প্রথম কদিন বিশ্বাস করেনি । তারপর বিশ্বাস করে এবং একজোট হয়ে সিদ্ধিদাতা গণেশের পুজো করে । সিদ্ধিদাতা গণেশ খুশি হয়ে তাদেরকে দেখা দেয় । মুরব্বিরা গণেশের কাছে চায় যে কোনো উপায়ে সাধু মানুষ ও তার স্ত্রীকে গ্রাম ছাড়া করতে । গণেশ ঠাকুর ওদেরকে বলে , – ” সাধু লোকের পেছনে লাগা পাপ । ” গ্রামের মুরব্বিরা বলে , – ” পাপ – পূণ্য পরে বুঝে নেবো । এখন আপনি সাধু মানুষটিকে তাড়ানোর ব্যবস্থা করুন । ” সিদ্ধিদাতা গণেশ – ” ততাস্ত ” , বলে চলে যান । পরের দিন সকালে গণেশ ঠাকুর গরু সেজে সাধু মানুষের জমির সব ধান খেয়ে নিচ্ছিলেন । তখন সাধু মানুষ দুর থেকে গরুকে তাড়ানোর চেষ্টা করে । তাতেই গরু মারা যায় । এতে সাধু মানুষের গায়ে গো হত্যার পাপ লাগে । তারপর গ্রামের মুরব্বিরা সাধু মানুষকে তার পবিত্র বউ সহ গ্রাম ছাড়া করে । তারপর সাধু মানুষ গ্রামের পাশে পাঠশালা খুলে বসে , কিন্তু গ্রামের মানুষের ছেলে – মেয়েরা ওর কাছে পড়তে যেতো না । তারপর একদিন সাধু মানুষ গ্রামের বাইরে থেকে নমস্কার জানিয়ে জিজ্ঞাসা করে , – ” কি হলে তার পাপ দুর হবে ? ” তখন গ্রামের মুরব্বিরা সাধু মানুষকে বলে , – “খালি পায়ে সারা পৃথিবী ঘুরে এসে শিবের তপস্যা করলে পর তার সব পাপ দুর হবে । ” মুরব্বিদের কথামতো সাধু মানুষ তার পবিত্র বউকে নিয়ে বেড়িয়ে পড়লো তার পাপ খন্ডন করার কাজে । তারপর শিবের তপস্যা করলো । শিব খুশি হয়ে সাধু মানুষকে দেখা দিলেন এবং সাধু মানুষের কান্না থামানোর জন্য গঙ্গা জল দিলেন খেতে । সাধু মানুষ কান্না থামিয়ে শিবকে তার গো হত্যার পাপের কথা বলল । শিব তাকে বলল ,- ” তুমি কোনো পাপ করো নি । গ্রামের মুরব্বিদের আমি শাস্তি দেবো । ” তখন সাধু মানুষ বলে , – ওদের কারণে আপনার দেখা পেলাম , ওদের কোনো শাস্তি দেবেন না । ” দেবী গঙ্গা সাধু মানুষকে দেখা দিয়ে বলেন , – সাধু মানুষ ও তার পরিবারের মঙ্গল হোক । সব পবিত্র মনের মানুষজন তার জলে স্নান করতে পারবে এবং পান করতে পারবে । কিন্ত কোনো অপবিত্র মানুষ তাঁর জলে স্নান করতে ও পান করতে পারবে না ,তাতে তিনি অপবিত্র হয়ে যাবেন । ”
যথারীতি গ্রামের মুরব্বিরা একদিন গঙ্গা জলে স্নান ও পান করতে আসে , তখনই গঙ্গা জল ওখান থেকে শুকিয়ে যায় ।
বাতাসে ভেসে আসল খবর , – ” পাপ বাপকেও ছাড়ে না । “
—oooXXooo—
![]()







