পুতুল খেলা…
প্রদীপ সরকার
————-
সুদূর ওই আকাশ থেকে যেমন করে, এই পৃথিবীর মাটির ‘পরে, হারিয়ে গতি উল্কা কোনও ঝরে পরে।
একদিন ঠিক তেমন করেই আমিও সখা, প্রিয় এই পৃথিবী গ্রহ যাাইবো ছেড়ে।
খুঁজে আর পাবেনা আমায় যতই খোঁজো বিশ্ব জুড়ে।
কিন্তু আমি দিলেম বচন,
হলেও আমার দেহের মরণ,
থাকবো আমি বেঁচে সদাই, তোমার গহীন অন্তরে।
যাবোই বা মুই কোথায় গো হায় বন্ধু তোমার সঙ্গ ত্যাজি।
এই কথা যে দিয়েছিলেম আমি, যখন তুমি আসতে সাথে হওনি রাজি।
আমি আপনি যেচে, সাধবো নিজে, তোমার কাছে আপন প্রেমের বরণডালা।
আমি নিজেই তোমায়, ডাকবো গো সেই নুতন খেলায়, সাজিয়ে নতুন লক্ষ প্রাণের পুতুল খেলা।
—oooXXooo—
![]()







