মনকেমনিয়া
মৌসুমী ঘোষাল চৌধুরী
মা তোমার জন্য মন কেমন করে
তোমার স্পর্শে আহত ডানার পালকের খাঁজে
তোমাকেই খুঁজে পাই
তুমি যেমন করে সদর দরজায় সন্ধ্যে দিতে
পুজো শেষে ছিট কাপড় কিনে দীপাবলির প্রদীপ জ্বালাতে
তেমন করে কেউ আলোর ফুলঝুরি দেখিয়ে নিশ্চুপ হয়ে গেছে
আমি রাতের আকাশে তাকিয়ে দেখি
মদিরা আলোয় তোমার মুখ।
—oooXXooo—
![]()







