“সবাই ভালো থেকো”
(রবীন্দ্র নগর অঞ্চলের দরদী চিকিৎসক উৎপল চৌধুরীকে মনে রেখে)
অরবিন্দ নাহা
শীত আসছে
পাতা ঝরার সময়।
আমিও যাবো
আমাকেও যেতে হবে,
তার আগে —
বড় মায়ামায় চোখে দেখছিলাম
আমার লেখার টেবিল
আলমারিতে সাজানো বই
টেথিস্কোপ
কিছু অক্ষরহীন সাদা প্যাড, আর–
দু’পায়ে মাঝে
মুখ গুঁজে শুয়ে থাকা
আমার কুকুর,,,,,,,,,
তবে কি বুঝেছে “ও”
আমার যাত্রা হয়েছে শুরু
অন্য যাত্রা পথে?
আজ “ও” এসেছে
আমারই প্রিয় সাজে
আমারই প্রিয় পছন্দের শাড়িতে,–
অন্যদিন আসতো একা
আজ তার হাতে
অন্য দুটি হাত
আমারই আত্মজ তারা,–
এ প্রিয় ছবিটাই
নিয়ে চলে যাবো
অন্য কোথা
অন্য কোনখানে,
সেখানেও কিছু কাজ বাকি আছে।
তোমরা ভালো থেকো
আমার সাজানো বাড়ি
আলমারির সাজানো বই
লেখার টেবিল
আর ষ্টেথো
আমার প্রিয় কুকুর
আলসেতে রোদ্দুর —-
সবকিছু ঠিকঠাক রেখে
সূর্যোদয়ের সাথে
অজানা—ওপাড়ে আমি চলে যাব,
শুধু
তোমরা সবাই ভালো থেকো।
********
![]()







