আমাদের পরিবেশ
অদ্রিতি দে
আমাদের চারপাশে যা কিছু আছে, যা আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয়, যেমন জল, মাটি, গাছপালা, বায়ু, পশুপাখি এবং অন্যান্য জীবজন্তু। পরিবেশ হলো এক মূল্যবান উপহার, যা পৃথিবীতে জীবন টিকিয়ে রাখে। যেমন আমরা বাতাসে প্রশ্বাস নিই, যে জল পান করি, যে মাটি উদ্ভিদের পুষ্টি যোগায়। পরিবেশের উপাদান একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই পরিবেশের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলে, তা অন্য অংশকে প্রভাবিত করে।
পরিবেশের উপাদান:-
বায়ু:- আমরা শ্বাস নেওয়ার জন্য বাতাস ব্যবহার করি। এই বাতাস গাছপালা ও পশুপাখির জন্যও প্রয়োজনীয়।
জল:- আমাদের জীবন ধারণের জন্য জল প্রয়োজন।
মাটি:- গাছপালা মাটি থেকে খাদ্য গ্রহণ করে। পশুপাখি:- পশুপাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
পরিবেশ রক্ষার উপায়:- পরিবেশ থেকে আমরা জীবনধারণের জন্য সবকিছু পাই। তাই পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। গাছ লাগান এবং পরিবেশ রক্ষা করুন। পরিবেশ দূষণ কমাতে সাহায্য করুন। আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখুন। পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা সবাই মিলেমিশে পরিবেশকে রক্ষা করি এবং সবাই সুস্থ থাকি।
—oooXXooo—
![]()







