পুরনো কবিতা
প্রেমাঙ্কুর মালাকার
বোঝান শ্রমের মর্ম!
নেইরে চোখের চর্ম!!
এমন গরম! চড়ছে পারদ!
ঝরছে দেহের ঘর্ম;
ঠান্ডা জলেই ডুবিয়ে আরাম!
বাতিল সকল কর্ম।
চাউনি চাতক! খুঁজছে মানুষ,
কোথায় মেঘের বর্ম?
এমন রোদেও খাটছে মানুষ!
হচ্ছে গলদ ঘর্ম!
চরম গরম, খুঁড়ছে বাগান!
মালীযে গলদ ঘর্ম!
খিড়কি থেকেই, দেখছে মালিক,
বাতানুকূল হর্ম!
পেটের জ্বালায়! রিকশো চালায়!
পুড়ছে দেহের চর্ম!
হাওদা তুলেই, যাত্রী বসেন,
বোঝান শ্রমের মর্ম!
ভাড়ার বেলায়, কষেন যে দর!
নেইতো চোখের চর্ম!
সে কী কঞ্জুষি! গরিবকে চুষি!
এইতো ওদের ধর্ম!!
—oooXXooo—
![]()






