প্রতিবাদী কবি
কবি প্রজ্ঞা পারিজাত
যারা শিশু হত্যা – ধর্ষণ করে
ঘরে – বাইরে নারীর সম্মান নষ্ট করে ,
যে নারীরা সংসার ভাঙে
তারা অন্ধকার সময়ের ইতিহাসে
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ,
অন্যায় – অধর্মের প্রতিবাদ করবে কারা ???
যেসব বুদ্ধিজীবীরা রাজনৈতিক দলগুলোর স্বার্থের
জন্য সোনার বকলেশ গলায় পরে বসে আছে তারা ???
সুখের হাঁড়িকাঠ থেকে মাথা বার করে ,
তারা কি পারবে সব অন্যায় – অধর্মের প্রতিবাদ করতে ????
যে সমস্ত নেতা – নেত্রীরা টাকার জন্য দেশকে বিক্রি করে
তাদের নাম উচ্চারণেও
লজ্জা হওয়া উচিত ;
তাহলে প্রতিবাদ করবে সময়ের কথা – প্রতারিত –
বঞ্চিত মানুষের ব্যাথা তুলে ধরে কবিরা ????
মানুষকে ভালোবেসে প্রেমিক মানুষ হয়ে
প্রতিবাদ করে প্রতিবাদী কবি কি হবেই শুধু তারা ????
—oooXXooo—
![]()







