“ভালো থেকো”
কৌশিক গাঙ্গুলী
ভালো থেকো তুমি ভালো থেকো
সুগন্ধ মাখা বিরল বাতাসে
কোন এক ভালোর স্বাক্ষী থেকো তুমি
দেখো যদি কোন নতুন সূর্য প্রভাতে |
মনে রেখো পদ্মফুল থাকে পাঁকে
মনে রেখো মন্দেরও শেষ থাকে |
তারপর সবাই মিলে হাঁটবো সেই পথে
যে পথ সোজাই গেছে চলে –
সোজা পথকে সোজাই তুমি রেখো
ভালো থেকো তুমি ভাল থেকো |
—oooXXooo—
![]()







