বিভেদ…..
প্রদীপ সরকার
—————-
মানুষ হয়ে মানুষ কেন হারায় আপন হুঁশ জ্ঞান।
তবে আর কিভাবে গো মানুষ জাতি রবে মহান।
জাতের সৃষ্টি করেছে এই মহান জাতি নিজেদেরই সুখের তরে।
বুঝিনে মুই, তবে কেন ওই মানুষ নিজেই, নিজেদের মাঝে বিভেদ এতো গড়ে।
মানবধর্ম বলে, মোরা সমান সকলে, নাই কোনও ছোটো বড়ো।
সুশিক্ষা দিয়ে সকল শিশুরে, উন্নত সমাজ গড়ো।
হায় রে ভাগ্য, মানবতা বিনে যে মানব মানুষ হওয়ার অযোগ্য, এযুগের মানুষ কেন যে তাহা বোঝেনা!
এই পৃথিবীর বুকে, সকলে মিলেই বেঁচে রই সুখে, এ ভাবনা কেন যে মানব সকলে ভাবেনা!
বিভেদের ফল, মানবেরে করে হীনবল, এই সারকথা কে জানে মানুষেরা কবে বুঝবে!!
কে জানে কবে, সকলেই এমনই ভাববে, সেই দিন কবে আসবে।
বিভেদের দোষ, বাড়ায় জনরোষ, উহাতে যে হতে পারেনা জাতির উন্নতি।
জনতার চাওয়া নয় শুধু ভোট, বিভেদ ভুলতে হলে চাই মানবিক জনজোট,
নিশ্চিত তবে, চিরকাল সেরাই রবে, বিভেদমুক্ত মহান মানবজাতি।
—oooXXooo—
![]()







