“চিৎশয়ন”
স্বামী অসিমানন্দ গিরি
যোগ্য ও অযোগ্য, এই নিয়ে গরম বাজার,
গনতন্ত্রটা সঠিক ভাবে জানা দরকার।
গনতন্ত্রে সংখ্যাধিক্যে হয় নির্ণয়,
কে জয়ী, আর কার হ’ল পরাজয়।
নির্বাচক মন্ডলী করে প্রতিনিধি নির্বাচন,
কে করবে রাজ্য/রাষ্ট্র পরিচালনা ও শাষণ।
সংখ্যাধিক্য নির্বাচক, দরিদ্র ও অশিক্ষিত,
শিক্ষিত ও সামর্থ নির্বাচকের নাই অধিক মহত্ব।
গনতন্ত্রে পেতে জনমত, চালাও ঢালাও অনুদান,
হয়ে চার্বাক চেলা, ঋণ করে ঘৃত কর অনুপান।
ফ্রি রেশন, ফ্রি চিকিৎসা, আরও কত ভান্ডার সাথী,
কে কত দেবে, সেই নিয়ে দিন রাত হাতাহাতি।
যত অশিক্ষিত দরিদ্র জনগন, করে নির্বাচন,
নয় তারা অযোগ্য, আছে তাদেরও কিছু স্বপন।
চাকরিতে নয় শুধু যোগ্য, আছে অযোগ্যেরও অধিকার,
অযোগ্যরা পেয়েছে চাকরি, কুঁজোর চিৎশয়ন হয়েছে সাকার।
—oooXXooo—
![]()







