“পুজোতে সুন্দরবন”
অরবিন্দ নাহা
পুজোর ছুটিতে এবার কোথায়
যাওয়া যায় বলো দেখি,–
বাবার কথায় মা বলল,–
দীঘা কিংবা উটি।
তুই কেন চুপ,-
কি বলে তোর মন
লাফিয়ে ওঠে বলি আমি
যাবো “সুন্দরবন” ।
–সুন্দরবন! সেখানে কি আছে ?
–বাবা, প্রকৃতি তার সৌন্দর্য
ঢেলে দিয়েছে চারপাশে।
বাবা বলল,-তাই নাকি ?
কেমন একটু শুনি ।
–শুনো তবে,-সেখানে
পাঁচটি নদীর একটি হলো
বিখ্যাত “কালিন্দী”
অসংখ্য সব গাছের মাঝে
রয়েছে “সুন্দরী” ,
নানা রঙের ফুল
আর রঙিন প্রজাপতি,
ফুলের মাঝে মধু খোঁজে
আগন্তি মৌমাছি।
জলে অনেক কুমির আছে
ডাঙ্গায় আছে বাঘ
সঙ্গে চিতল হরিণ আছে
আছে অজস্র সাপ।
সেখানকার মানুষের অনেক
কষ্টে কাটে দিন
কুমির আর বাঘের পেটে
কেউ না কেউ যাচ্ছে প্রতিদিন।
অবাক হয়ে বাবা বলে,–
কি করে এত জানলি !?
–কেন, আমাদের বইতে আছে,
তাছাড়া আছেন ম্যামরা
পড়ার ফাঁকেই বুঝিয়ে দেন
বিশ্ব মানচিত্রটা।
খুশি হয়ে বাবা বলে,-
–কাল সকালেই রওনা দেবো
রাখতে তোর মন
আমরা সবাই মিলে
এবার পুজোয় যাবো”সুন্দরবন”।
—oooXXooo—
![]()







