লক্ষ্য হোক দূষণ মুক্ত বসুন্ধরা
মৃণাল কান্তি বাগচী
এখনও যত্রতত্র অনেক মানুষ
ময়লা আবর্জনা করেন নিক্ষেপণ
তা দেখলে যেমন মনেতে কষ্ট
বাড়ে
তেমনি বাড়ে পরিবেশ দূষণ।
কখন যে আমরা সব মানুষদের
করতে পারবো এই বিষয়ে সচেতন
তার জন্য আরও অনেক
প্রচেষ্টা নিতে হবে
তবেই নির্মলও মুক্ত হবে
পরিবেশ দূষণ।
সবচেয়ে দুঃখ লাগে অনেক
শিক্ষিত মানুষ
জেনে ও বুঝে ড্রেন ও
নর্দমাতে ফেলেন অবাধে
জঞ্জাল
এতে যে কতটা দূষণ বাড়ে
একবারও ভাবেন না তারা
সব প্রচেষ্টা হয়ে যায় তাতেই
বিফল।
এই সব জ্ঞান পাপীদের কবে
আসবে
সত্যিকারে মনে দূষণ সম্বন্ধে
সচেতনতা
তারা একটু মন থেকে দরদ
দিয়ে বুঝলে
আসতো না পরিবেশ দূষণে
এতো বিফলতা।
অন্য দিকে অপরিকল্পিত
যথেচ্ছায় বৃক্ষ নিধনে
দিনে দিনে বাড়ছে বসুন্ধরার উষ্ণতা
কার্বনের বিভিন্ন যৌগ বৃদ্ধির
ফলে
নষ্ট হচ্ছে বায়ু মণ্ডলের স্তরের
ভারসাম্যটা।
এই উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ
গলে
বাড়ছে ভূ-পৃষ্ঠের জলের স্তর
অনেক নীচু এলাকা ডুবে যাবে
বিজ্ঞানীরা বারে বারে
সতর্কতা দিচ্ছেন তার উপর।
এই ভয়াবহ বিপদ থেকে
রক্ষা পেতে
লাগাতে হবে অনেক অনেক
বৃক্ষ
তাতে পৃথিবীর বায়ুমণ্ডলের
তাপমাত্রা ঠিক থেকে
মানুষদের স্বস্তি দেবে
বাঁচবে ধরনী ও বাঁচবে
অন্তরীক্ষ।
পরিবেশ দূষণকে নিয়ে
করতে নেই কখনো কোন
বাতুলতা
পরিবেশ নির্মল ও বিশুদ্ধ থাকলে
মনে আসে পবিত্রতা ও শান্তির অবাধ শীতলতা।।।
——–#########——-
![]()







