শিক্ষক – ছাত্র / ছাত্রীর সম্পর্ক
কবি প্রজ্ঞা পারিজাত
শিক্ষক মানে
শেখা নতুন কিছু
শিক্ষক মানে
ছাত্রের পিছু পিছু ,
শিক্ষক মানে
নতুন পথের সন্ধান
দেখানো ;
শিক্ষক মানে
শাসনে – আদরে শেখানো
সুন্দর ভালো কথা ,
শিক্ষক মানে
মনের কোণে
দখল করে নেওয়া
একটা জায়গা ;
শিক্ষক মানে
সে ! যার কথা
অন্তর থেকে প্রতিটা
কথা শোনা ,
কখনও বাধ্যতায়
কখনও ভালো – লাগায় ;
শিক্ষক মানে সে !
যার পড়ানো ভালো লাগার
সাথে হৃদয়ে গেঁথে থাকে ;
শিক্ষকের কথা চুপটি
করে শোনা বেঞ্চিতে কিংবা মাটিতে বসে ;
শিক্ষক মানে নত মস্তকে তার !
প্রতিটা কথা মানা আর ভালোবাসা ;
শিক্ষক মানে
যার চোখের ইশারায়
সব কথা বুঝতে পারা ;
সেটাই হয় আদর্শ শিক্ষক ও
উত্তম ছাত্র কিংবা ছাত্রীর সম্পর্ক ,
কিংবা মধুর সম্পর্ক ।।
—oooXXooo—
![]()







