সার্কাসের খেলা
কৌশিক গাঙ্গুলী
তাই তো ! অনেকদিন জানালার ধার ঘেঁসে ফেলেনি কমলালেবুর খোসা,
নারীর বেদীতে মুখ রেখে ছুঁয়েছি ফুলের পাপড়ি,
ডাক্তার, আমার অসুখে আসেনি কোন দুরন্ত যৌনতা,
স্বপ্নসওয়ার, একরাতে ভিখারী ফুটপাথ বাসিন্দা
অন্যরাতে দুর্দান্ত বেদুইন সর্দার,
মা , জানো আমার কান্নার রাতে এসেছিল তুমূল বৃষ্টি,
দর্পণে দেখি ক্ষ্যাপা বাউল গান ধরেছে একতারা বাজিয়ে,
সুকান্তের কবিতা আবৃত্তি করছে অমিতাভ , মোটাতুলিতে বিজন
আঁকছে ন্যাংটো শিশুর ছবি,
আমি রাজনৈতিক দলগুলোর সার্কাসের খেলা দেখে
ধরিয়েছি বিড়ি,
আর চতুরতার সঙ্গে ভেঙেছি দারোগার পানপাত্র –
তাইতো ! অনেকদিন চায়ের দোকানের বেঞ্চিতে বসে স্লোগান তুলিনি;
“বেঁচে থাক হরিপদ কেরানী । “
—oooXXooo—
![]()






