নিরবতা ছোঁয়
মনিকা দাস
সারাদিন কাজের শেষে,
সন্ধ্যা নেমে এলো।
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে,
আরতি শেষ হলো।
রাত্রি যেন ধীরে ধীরে,
আরো গভীর হলো।
খাওয়া শেষে রাত্রি যেন,
ঘুমাতে আমার বললো।
হঠাৎ ঘুম ভেঙ্গে যায়,
জেগে উঠে দেখি,
অপূর্ব এক রাত্রি যেন,
নিবিড় হয়ে আসে।
আমি যেন নিবিড় থেকে, আরো নিবিড় হয়ে উঠি।
আমার বলে তুমি এখন, জেগে আছো কেন?
তোমার এতো নিরবতা,
আমায় জাগিয়ে তোলে।
নিঃশব্দ, নিঃশ্চুপ, নিরবতায়,ভরা
আমায় মুগ্ধ করে।
তোমার নিরবতা।
—oooXXooo—
![]()







