আমি একটা ঘুড়ি
মনিকা দাস
আমি একটা ঘুড়ি।
ঐ নীল আকাশে, আমি এদিক, ওদিক সব সব দিক ছুটে বেড়াই।
আমাকে নিয়ন্ত্রণ করে যার হাতে ঘুড়ি সুত থাকে।
আমি মুক্ত বিহঙ্গে, সৃষ্টি হওয়ার আনন্দে লিপ্ত থাকি।
তুমি কে আমার সুতটা নিয়ন্ত্রণ করছো ?
কিভাবে করছো?
আমি তা জানিনা, তবুও আমি সৃষ্টি হওয়ার আনন্দে মেতে থাকি।
জীবনের শেষ মুহূর্তেও।
![]()







