ধন্দ
দীননাথ চক্রবর্তী
আচ্ছা বাবা আচ্ছা মা
বলতো এবার দেখি,
বড় যারা সত্য কেন
মিথ্যা ব’লে ঢাকি?
সকাল বেলায় কাগজ খুলেই
প্রথম পাতায় দেখি,
যে লোকটা অশ্রু ঝরায়
রবির প্রাণে আঁখি।
তুমি আমি জানি ভালোই
সেটাই সূর্য সত্যি,
তবু উকিলবাবু – আহা
দেখে মিথ্যা বড় অতি।
এই কি শুধু বলো তোমরা
যেটাই চোখে দেখবে,
সেটাই বলবে সেটাই করবে
সত্য সেটাই জানবে।
সন্ধ্যাবেলায় টিভির খেলায়
বড় খেলোয়ার
সত্য নিয়ে কামড়া কামড়ি
রক্তে জানোয়ার।
বলতো এবার সত্যি করে
নেতা না হয় ছাড়
ডাক্তার শিক্ষক আইপিএস
আইএস আকচার
সবাই তারা মিথ্যা সাথী
দেখি তাদের বেসাতি
সত্য কাঁদে আদালতে
বাঁচে দিন রাতি ।
ধন্দে ভীষণ পড়েছি গো
বড় হবার স্বপ্ন নিয়ে,
তোমরা বলো দেখবে যেটা
গড়বে নিজে সেটা দিয়ে।
এই যে সবাই এত বড়
জালিয়াতি মিথ্যা ঘিরে,
দেখছি সদা পথে-ঘাটে
বড়োর সত্য বুক চিরে।
সেটাও তো সত্য বল’
বড় হবার নমুনা
কেমন বড় হব যে গো
ধন্দে দ্বন্দ্বে যন্ত্রণা।
—oooXXooo—
![]()







