আমি – আমরা সকলে
কবি প্রজ্ঞা পারিজাত
সমাজনীতি – রাজনীতি – অর্থনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে
অমর শিল্পী হতে গিয়ে ,
বেঁচে থাকার তাগিদে
শ্রেষ্ঠ কাপুরুষ যোদ্বায় হয়েছি পরিণত ।
ধান্দাবাজী আর স্বার্থপরতার মডেল হয়ে বেঁচে আছি সমাজের বুকে ।
আমি সব নীতিতে ফাস্ট ক্লাস ফাস্ট ;
দুর্নীতিকে আলিঙ্গন করে
সততাকে বেশ্যালয়ে পাঠাই ।
পাপ – পৃণ্য নীতি দেই নদীতে ভাসিয়ে ;
তারপর মুখ আর মুখোশের আড়ালে
ভেসে যাই চোরাগলিতে
সিগারেটের ধোঁয়ায় ধোঁয়ায়
আর উইস্কির ফোয়ারায় ফোয়ারায় ……. ;
কুয়াশা আর কালো অন্ধকারে
ঢেকে আছে
মানুষের বোধ আর বিবেক ,
সমাজনীতি – রাজনীতি – অর্থনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে
আমি – আমরা সকলে ।।
—oooXXooo—
![]()







