শীতের মাঠে বিরহগান
ড. মদনচন্দ্র করণ
ঘাসের বুকে শিশির কণা,
সোনার মাঠে হাসির গহনা।
সর্ষে ফুলে হলুদ রঙ,
মেঠো পথ নীল আশমান!
খালের জলে শাপলা ভাসে,
মাছরাঙা বক খেলে হাসে।
পাখির ডাকে ভোরের গান,
তরুণ তরণী স্বপ্ন অভিযান!
ধানের গন্ধে শীতের দিন,
চাষির কাঁধে ফসল ও ঋণ!
কাস্তের ঝংকার ঝরে ঝংকার,
মাঠ ভরে ওঠে গীতময় সংসার
হঠাৎ ভেসে দূর বহুদূর
চাষির কন্যার বিরহ সুর
তার গানে মিশে দুঃখ-ধ্বনি,
কবির প্রাণে জ্বলে অগ্নিবাণী।
ধানের খেতে রোদ্দুর হাসে,
অশ্রু-স্রোতে হৃদয় ভাসে।
ভালোবাসা হারায় প্রাণ,
বিরহে কবিমন উনচাটন!
—oooXXooo—
![]()







