নির্জনে একা
কৌশিক গাঙ্গুলী
ও দেবী, আমি যে আপনভোলা
হারিয়ে ফেলি যজ্ঞের আয়োজন,
কোন অশ্বই বাঁধা পড়ে না এই যজ্ঞে,
চারিদিকে পাগলা হাওয়া আর বারিপাত,
খুব কাছেই শোনা যায় সাপের শিস্ ।
ও দেবী , আমি যে আপনভোলা
বন্দরে বন্দরে নির্জনে ঘুরি,
এক অচেনা আলো কেঁপে কেঁপে ওঠে,
গোপন জ্যোৎস্না এসে ঘিরে রাখে শরীর,
সোহাগী নিঃসঙ্গতা নতুন গল্প বলে যায়, মাখো মাখো
ভালোবাসায়।
—oooXXooo—
![]()






