প্রকৃতি আমাদের মা
মৃণাল কান্তি বাগচী
যাই যাই করেও
যাচ্ছে না আকাশের মেঘ
যতই বৃষ্টি হচ্ছে
বেড়ে যাচ্ছে মানুষের উদ্বেগ।
বৃষ্টিতে ডুবছে মাঠের ফসল
ডুবছে মানুষের ঘর বাড়ি
প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়াতে
প্রকৃতি হয়েছে আমাদের অরি।
প্রকৃতির আছে এক
নিজস্ব ছন্দ ও তাল
তার ভারসাম্য নষ্ট হলেই
হয়ে যায় সে মাতাল।
তার মাতাল হওয়াতে
সকলের হয় অনেক ক্ষতি
মানুষই এর জন্য দায়ী
প্রকৃতিকে বিনষ্ট করে
সত্যিই কি আমরা জয়ী।
যদি আমরা জয়ী
তবে কেন ঝড় যঞ্ঝা
অতিবৃষ্টি,অনাবৃষ্টি ইত্যাদিতে
করি আমরা এতো হাহুতাশ?
প্রকৃতিকে উপেক্ষা করে
ভালো ভাবে বেঁচে থাকা
যায়না
এটা আমার একান্ত বিশ্বাস।
রক্ষা হোক সুন্দর প্রকৃতি
অধিক বৃক্ষ লাগানো হোক
মতি
দূর হোক মানুষের দুর্গতি
মায়ের মত রক্ষা করে
আমাদের প্রকৃতি
সব মানুষের শপথ হোক
রক্ষা করা প্রকৃতি।।।
—–##########——
![]()







