কলকাতা, ৫ আগস্ট, ২০২৫: সিআইআই (CII) – কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে পূর্ব ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এক নতুন ধরনের লজিস্টিক ও ওয়্যারহাউজিং প্রদর্শনী। যার নাম ‘সিআইআই লজিস্টইস্ট ২০২৫’। এই উদ্যোগের ফলে লজিস্টিক সেক্টরের অনেক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।
আজ অর্থাৎ ৫ই আগস্ট দুপুর ৪টের সময় কলকাতার প্রেস ক্লাবে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিআইআই পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের চেয়ারম্যান এবং বিজিএস গ্রুপের ডিরেক্টর শ্রী দেবাশিস দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সিআইআই ইআর লজিস্টিক সাব-কমিটির চেয়ারম্যান এবং সেঞ্চুরি ইনফ্রা লিমিটেড ও সেঞ্চুরি পোর্টস লিমিটেডের সিইও ও ডিরেক্টর শ্রী আশুতোষ জয়সওয়াল। আরও উপস্থিত ছিলেন সিআইআই ইআর লজিস্টিক সাব-কমিটির কো-চেয়ারম্যান এবং বালমার লরি অ্যান্ড কোং লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শ্রী সুশীল দুগার।
তাঁরা সাংবাদিকদের সামনে এই নতুন প্রদর্শনীটির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সাংবাদিকদের কাছে এই বিষয়ে তাঁদের সম্পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন সিআইআই-এর তরফ থেকে ট্যুইশম ঘটক।
![]()






