নাঙ্গা
রতন চক্রবর্ত্তী
“”””””””””””””””
আমরা নির্দিষ্ট কোন ধর্মের নই
আমরা নির্দিষ্ট কোন জাতের নই
আমরা নই নির্দিষ্ট কোন দেশের |
এক আকাশ হতে এক মাটির বুকে
আশ্রয় করে এক ওঙ্কার ধ্বনিকে
একে একে হয়েছে আমাদের জন্ম |
মৃত্যুর কোলে ঢলে পড়বো যখন
মিশে যাবে এই নশ্বর দেহটা তখন
আলো, জল,মাটি, বাতাস, মহাশূন্যে |
ধুতি, লুঙ্গি, পেন্ট শার্ট পরে আসিনি কেহ,
নাঙ্গা সন্যাসীর মতো ছিল আমাদের দেহ
ছাড়বো যখন পৃথিবীটা নাঙ্গা হয়েই ছাড়বো |
—oooXXooo—
![]()







