ভালোবাসার খোঁজে
অরবিন্দ নাহা
প্রথম যেদিন প্রেমিকার সাথে
তাদের বাড়ি গেলাম–
প্রেমিকার মা প্রশ্ন করল ,
-তুমি কি কি কাজ করতে পারো ?
উদাস ভঙ্গিতে বললাম,-তেমন কিছু না।
টেবিলে এক কাপ চা রেখে বলল,-
–তুমি কি চাকরি করো?
ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডভোকেট ?
মৃদু স্বরে বললাম,-না,
আমি সে সব কিছুই না।
ব্যাঙ্গের স্বরে উড়ে এলো প্রশ্ন,-
তবে কি কবি, লেখক,
নাকি চিত্রশিল্পী ?
কোমল কন্ঠে বললাম,
না, সে সব ও নয়। ,,
তবে নিশ্চয়ই ভবঘুরে বা বেকার ?
একই ভঙ্গিতে বললাম–না।
–তবে তুমি কি ?
স্নিগ্ধ স্বরে বললাম ,
–আমি প্রেমিক।
দরজায় হেলান দিয়ে দাঁড়ানো।
প্রেমিকার চিবুক স্পর্শ করে
বললাম,-আমি ভালোবাসার প্রেমিক,
তবে “ভালোবাসা ” বলা যতটা সহজ
কাউকে ভালোবাসা ততটা সহজ নয়।
প্রেমিকার মা বলল,-তবে তুমি এসো ।
বাস্তব পৃথিবীতে
অর্থহীন ভালোবাসা বৃথা,
তুমি তোমার ভালোবাসা খোঁজো
অন্য কোথা–অন্য কোনখানে।
হতবাক আমি, মৃদু হেসে
নির্বাক নিরুত্তর প্রেমিকাকে
এক পলক দেখে
মাথা উঁচু করে এগিয়ে যাই
প্রকৃত ভালবাসার খোঁজে।
—oooXXooo—
![]()







