অঙ্গীকার
বিশ্বাস বাবু
পণ করেছি , প্রাণ গেলেও __
অন্যায়ে আপোষ করবো না !
দুয়ারে দূর্বিক্ষ বসত গড়লেও ,
ন্যায়ের সঙ্গ ছাড়বো না !
মিথ্যে কথা বলবোনা কখনো,
অসৎ পথেও চলবো না !
সাড়া পৃথিবী মুখ ফেরালেও__
সত্য হইতে টোলবো না !
ছোটোদেরকে করবো স্নেহ,
গুরুজনদের শ্রদ্ধা _
মান বাঁচাতে দেশ ও দশের ,
সাজবো মহান যোদ্ধা !
চলবো সদা অহিংসার পথে,
সকলকে ভালো বাসবো !
পরোহিততায় মগ্ন থেকেই __
খুশির জোয়ারে ভাসবো !
আদেশ মেনে পিতা মাতার,
হবো সুবোধ বালক !
আঁধার ফুঁড়েও দীপ জ্বালাবো ,
জগৎ করতে আলোক !
—oooXXooo—
![]()







