মণি
কবি প্রজ্ঞা পারিজাত
প্রিয় তুমি আমার কান্নায় মণিমুক্ত খুঁজেছ ,
তুমি প্রায়ই জানতে চাও আমি
আছি কেমন ???
আছি তো বেশ নিজেকে রাঙিয়ে ,
বিন্দু বিন্দু ঘাম যা আছে জমে তোমার শরীর জুড়ে ,
তা মেখে নিয়ে নিজের শরীর – মনে ।
যদিও জানি তুমি আছো আমার থেকে অনেক তফাতে ,
হয়তো সত্য ” এ মণিহার আমায় নাহি সাজে “।
তবুও এটা সত্য ! তুমি আমার অলঙ্কার- তুমিই আমার মণিহার ;
হাজারো প্রশ্নের মাঝে তোমার একটা প্রশ্ন থাকে , দুঃখ কাকে বলে ???
আমি বলি দুঃখ হলো সময়ের সংসারে উৎসর্গিত প্রাণ ,
চোখের স্বপ্ন প্রতিদিন ধ্বংস হয় জীবন – যাপনের হাজারো অনিশ্চয়তায় ;
একবার মাটিতে পা রেখে দেখো প্রিয় !
দেখবে কত ধুলো – কত বিষ নিশ্বাসে – কত মুখোশ ছড়ানো
এ পৃথিবীতে ;
তবুও প্রিয় ! তুমি আমার কান্নায় মণিমুক্ত খুঁজেছ ।।
—oooXXooo—
![]()







