” স্বপ্ন “
রণজিৎ মন্ডল
স্বপ্ন বুকে পাথর চাপা,
ঝাপসা ছবি কাপা কাপা,
কষ্ট কোথায় খুজে মরি,
নষ্ট নীড়ে পিষ্ট করি,
বেদন, ব্যথার কানা কড়ি,
যায়না গোনা যায়না মাপা।
সুদ্ধ হয়ে রুদ্ধ দ্বারে,
অন্ধ হয়ে খুজি যারে,
জ্বালিয়ে আগুন আমার ঘরে,
মরীচিকার বালুচরে,
সুখের বুকের তপ্ত ঘরে,
দূখের ধোঁয়ায় বুকের পাঁজর
রইবে ধিকি আগুন চাপা!
বাতাস দিয়ে কেন কাঁদাস,
জ্বালিয়ে আগুন বুকটা মাতাস,
ঠান্ডা তরল বইছে গরল,
নষ্ট নীড়ের কষ্ট পাথর নয় যে সরল,
নয় রে বাকা।
দুষ্ট রে তুই রুষ্ট চোখে,
মেদুর মনের ঝাজরা বুকে,
ভ্রষ্ট মনে সুখের ক্ষণে এ কোন্ লোকে,
অশ্রু স্বশ্রু করলি রফা!
—oooXXooo—
![]()







