বার্ধ্যকের আত্মোপলব্ধি
মৃনাল কান্তি বাগচী
বৃদ্ধ হয়ে গেলে মানুষ
চলে যায় সংসারের
অপ্রয়োজনীয়র খাতায়
শুধু থাকে তার অবদান
তারই নিজের স্মৃতির খাতার
পাতায়।
বারে বারে সেই স্মৃতি স্মরণ
করে
মন চলে যায় অতীতে
তাই করে কিছুটা সময় কাটে
তাদের নীরবে নিভৃতে।
কাছের মানুষদের মনে হয়
তারা চলে গিয়েছে বহু দূরে
সবাইকে পর মনে হয়
আলো ছেড়ে নিজেকে
রাখতে ইচ্ছে করে তিমিরে।
তিমিরের মাঝে মন খোঁজে
আত্মোপলব্ধির এক কঠিন
বাস্তব
জীবনের ধূসর গোধূলিতে
একে একে হারিয়ে যায় সব।
এক সময় যে মন
ডানা মেলে উড়তো নীল
আকাশে
সে আকাশ হারিয়ে গিয়ে
জীবনের চোরা বালিতে
তলিয়ে যেতে হয় শেষে।
হয়তো এটাই মানব জীবনের
পরিনতি
অপ্রয়োজনীয় খাতায় নাম
লেখায় নিয়তি।
করতে চাইলেও তখন মন
অনেক কিছু
কিছুই আর করা হয়ে ওঠেনা
জীবনের পরিনতি জীবনকে
দেখে যেতে হয়
যা দেখায় আমাদের বাস্তব
জীবনের আয়না।।।
—–#########——
![]()







