মানবজীবন ও জোয়ার-ভাটা
সুপর্ণা দত্ত
চাঁদ-সূর্যের আকর্ষণে পৃথিবী পৃষ্ঠে জল রাশির জোয়ার ভাটা হয়
জোয়ার ভাটার ফলে নদী-সমুদ্রের জলে তরঙ্গের সৃষ্টি হয়।
জোয়ার ভাটায় নদীর কূলে ভাঙ্গন যেমন ধরে
ঠিক তেমনই মানব জীবনকে বহুল প্রভাবিত করে।
নদীতে যেমন জোয়ার আসে ভাটাও আসে পরে
ঠিক তেমনই জীবন চলে জোয়ার-ভাটার ঘোরে।
আসলে জোয়ার সমুদ্র কূলে জল উপচে পরে
ভাটার টানে জল নেমে যায় বিশাল সমুদ্দুরে।
কান্না-হাসির দোলায় চড়ে জীবন সমুদ্র
সুখ-দুঃখের জোয়ার-ভাটায় জীবন বিচিত্র।
চাঁদ-সূর্যের আকর্ষণে জোয়ার-ভাটা ঘটে
মানব জীবনে জোয়ার-ভাটার গুরুত্ব আছে বটে।
জোয়ার ভাটা প্রভাব ফেলে যেমন অন্যের উপর
মানব জীবনের উত্থান-পতনও করে প্রভাব বিস্তার।
প্রতিদিন যেমন সমুদ্রের জলে জোয়ার-ভাটা আবর্তিত হয়
মানব জীবনে উত্থান-পতনও চক্রাকারে অবিচ্ছেদ্য পর্যায়।
জোয়ার ভাটা যেমন নির্দিষ্ট সময়ে আসে প্রকৃতির নিয়মে
জীবনের পথচলাও ভাসে সময়ের গতিপথে স্বাভাবিক নিয়মে।
জোয়ার ভাটায় যেমন একটি নির্দিষ্ট ছন্দ বজায় রাখে
ঠিক তেমনই মানব জীবনেও একটি স্থিতিশীলতা থাকে।
জোয়ার ভাটার দরুন মানুষ প্রতিকূলতার অবস্থায় পরে
মানবজীবনও নানান প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে।
জোয়ার ভাটা যেমন মানুষকে জীবনের শিক্ষা দেয়
তেমনিভাবে দৈনন্দিন উত্থান-পতনও লড়াই করে বাঁচতে শেখায়।
—oooXXooo—
![]()







