পারিনি
দীননাথ চক্রবর্তী
জানি তো আমি পারিনি দিতে
আমার সবটুকু ,
তোমার দেওয়ায় নেইতো ফাঁকি
চাওয়ার আগেই দিয়েছো বিকি
তোমার সবটুকু
আমি যে দিইনি সবটুকু ।
পারিনি আমি গ্রহণ করিতে
তোমার সবটুকু ,
নিই নিংড়ে প্রয়োজনে
কারণ বীনে যতনে যাতনে
ভরিতে সবটুকু ,
আমি যে দিইনি সবটুকু ।
তবুও তো তুমি নিয়েছো টেনে
হৃদয় প্রাণে অন্তরে ,
সকল দুঃখ বেদনা ভুলে
মন মাধুরী ঢেলে ঢেলে
গ্রহণ করেছো সবটুকু
আমি যে দিইনি সবটুকু ।
—oooXXooo—
![]()







