এ পৃথিবী বড়ই আশ্রয়হীন
কবি প্রজ্ঞা পারিজাত
রাত গভীর থেকে গভীরতর হয় ,
অন্ধকার ঘন হয় ,
মনের গভীরে জমে থাকা ক্ষত
বাইরে আসে ;
থমকে দাঁড়ায় আমার সামনে ,
ঠেস দিয়ে দাঁড়ানোর জন্য
দেয়াল খুঁজি ;
কোথাও আশ্রয় নেই এই পৃথিবীতে ;
একলা হেঁটে চলি
শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ;
কোথাও কোনো শরীর নেই
সবই ছায়া …..।
যেখানে এর ওর অশরীরী
অস্তিত্বের পাশে আলোহীন ঘুরে মরা ;
অন্য বাতাসে সেখানেও কোথাও আশ্রয় নেই ,
এ পৃথিবী বড়ই আশ্রয়হীন ।।
—oooXXooo—
![]()







