গাছগুলি বৃষ্টি উপভোগ করছে
মৃনাল কান্তি বাগচী
গাছগুলি বৃষ্টিতে ভিজে ভিজে
দাঁড়িয়ে বৃষ্টিকে উপভোগ করছে
বৃষ্টিতে মাঝে মাঝে না ভিজলে
তাদের ভালো লাগেনা যে।
বৃষ্টির মধ্যে লুকিয়ে থাকে
সত্যিকারের বাঁচার রসদ
তাই বৃষ্টির কাছে সকলের
ঋণ থাকে যা অপরিশোধ।
বৃষ্টির সঙ্গে গাছেদের
রয়েছে নিবিড় সম্পর্ক
তাই বৃষ্টির সাথে
তাদের নেই কোন বিভেদ ও
বিতর্ক।
উপকারীর উপকার ভোলেনা তারা
নেই তাদের অন্য কোন মানসিকতা
অপরের উপকার করা ছাড়া।
গাছ বৃষ্টিকে খুব ভালোবাসে
বৃষ্টি আসলেই তাদের মুখে
অনাবিল হাসি আসে।
বৃষ্টি আর গাছ,সেতো
স্রষ্টার অপার সৃষ্টি
মানুষকে মানুষের হিংসা, দ্বেষ নয়
হোক না সদা অন্তরে
ভালোবাসার বৃষ্টি।
ভালোবাসা পারে মানুষকে
সত্যিকারের মানুষ করতে
গাছগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে
জীবনকে উপভোগ করছে
ভিজে ভিজে বৃষ্টিতে।।।
——########——-
![]()






