জগন্নাথ
দীননাথ চক্রবর্তী
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগবন্ধু,
করুণা কর `কৃপা কর `বেদ বেদান্ত দীনবন্ধু ।
দয়া করে হও সারথী আমার রথে জগন্নাথ
রথের চাকা বসে গেছে ক্লেদ ক্লান্তি আর্তনাদ ।
ভগ্ন ভঙ্গুর আফলকা আমার রথের রশিখানি
চলার আগেই বারে বারে ছিঁড়ে যে যায় সবখানি।
(আমার) দেহ জড় মন জড় ভাবনা জড় বিবেকরথ
(আমার) জীবন জড় বাঁচা জড় সাধন ভজন গতিপথ।
দয়া করে হও সারথী আমার রথে জগন্নাথ
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ভোলানাথ।
—oooXXooo—
![]()







