“আলো আঁধারে”
রণজিৎ মন্ডল
———————–
তুমি আছো আজও জ্বলিয়া আমার
মনের মন্দিরে,
যে আলোতে প্রথম দেখিয়েছিলেম সুন্দর জগৎটারে,
সেই আলো নেভেনি এখনো মন্দিরে,
জ্বলিছে টিম টিম করে।
দেখি গো চাহিয়া যখনই তোমায় মনে পড়ে,
ছবি হয়ে আছো তবু জীবন্ত, কথা কও মনের গভীরে!
কত দিয়েছ সারাটি জীবন আমায় পূর্ণ
করে,
দিতে পারিনি কিছুই তোমারে আমার মনের মত করে,
খেলা শেষে বেলা যায়, মেলা শেষে
ফেরা ঘরে,
বাল্য শেষে যৌবন এসে, দিল তোমারে
পর করে।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার
নামটি রেখো মনের মন্দিরে,
রবীঠাকুরের গানে ডেকেছি তোমায়
রবীঠাকুরেরই সুরে।
প্রেম, ভালোবাসার পালা শেষে শুকনো
হাসি হেসে, ডেকেছি তারে,
আমার সুখে সাথি যে হল সে কি দূঃখে
কাঁদিতে পারে!
দূঃখে যখন সাথি আমায় ছেড়েছে রিক্ত করি মোরে,
শেষ প্রদীপের টিপ টিপ শিখা জ্বলিছে
মনের ঘরে।
অনাদরে আর অবহেলা ভরে দেখেছি অন্ধকারে,
নিষ্ঠুর কত প্রেম, ভালোবাসা, নিষ্ঠুরতা
আপন করে,
জীবন যখন শুকায় তখন করুণা কত
না ঝরে!
আমি আজও টিম টিম জ্বলি যেন তাঁরই শিখার জোরে।
দুপ করে নিভিবে কখন ,জ্বলিবে
না আর ফিরে,
আলোয় এসে আঁধারে হারাতে হয় এমনি করে, যুগ যুগ ধরে!
—oooXXooo—
![]()







