ঝিল্লি সরব! জোনাকিরা নির্বাক!
-নিশীথ বাসরে! বাতি জ্বালে ঝাঁক ঝাঁক!!
-প্রেমাঙ্কুর মালাকার
কমলা রঙের, জোনাকি একটা,
ঘুমোয় পাতার তলে-
রাত্রে জাগবে! দিবসে এখন,
নিদ্রা পর্ব চলে।
ছাদের বাগানে, নয়ন তারার,
পাতার অন্তরালে-
ঘোর নিদ্রায়! রয়েছে মগ্ন!
জাগবে নিশীথ কালে।
কমলা বর্ণ, গুটোনো পাখায়,
ছোট্ট বিন্দু কালো!
অভিসারে যাবে, প্রিয়া মিলনেই,
তখন জ্বালবে আলো।
পেটের তলায়, নিয়ন আলোর,
বাতি জ্বেলে দব দব!
সারারাত ধরে, মিলন মেলার,
চলবে যে উৎসব।
আঁধার রাত্রে, জোনাকি অঙ্গে,
নিয়ন আলোর খেলা!
ওরা নির্বাক!বুকে জ্বালে আলো!
প্রকৃতির লীলা-মেলা!!
ছোট্ট ছোট্ট, আলোর মশালে!
রাতে ওড়া-উড়ি সব;
স্রষ্টা দেয়নি! ওদের কণ্ঠে!
ঝিল্লির ঝিঁ ঝিঁ রব!
—oooXXooo—
![]()







